খেলা
স্নেহাশিসের করোনা পজিটিভ

গাঙ্গুলীসহ পরিবারের সবাই আইসোলেশনে

স্পোর্টস ডেস্ক :

করোনাভাইরাসের কারণে সৌরভ গাঙ্গুলীসহ পরিবারের সকল সদস্য আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের এ অব্স্থায় যেতে হয়েছে। এরই মধ্যে এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছে তাকে।

গত কয়েকদিন ধরেই স্নেহাশিসের জ্বর ছিল। তাপমাত্রা ছিল ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট। বুধবার (১৫ জুলাই) তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রাতের দিকে রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে করোনা সতর্কতা হিসেবে সৌরভকেও থাকতে হবে আইসোলেশনে। গত ৮ জুলাই সৌরভের জন্মদিন ছিল। সেখানে পরিবারের সকল সদস্যই উপস্থিত ছিলেন।

সম্প্রতি স্নেহাশিস কাদের সংস্পর্শে এসেছেন সেটাও দেখা হচ্ছে। আগামীকাল (শুক্রবার) বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক থাকায় বাসা থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।

এর আগে স্নেহাশিসের স্ত্রী ও তার মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন স্নেহাশিসেরও করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন খোদ স্নেহাশিস। তবে এ বার তারও পজিটিভ রিপোর্ট এল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা