বৃষ্টিতে ভেসে গেছে ম্যানচেস্টারে তৃতীয় দিনের খেলা
খেলা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট

বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক:

ম্যানেচস্টারের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ১ উইকেটে ৩২ রান করেছিল ক্যারিবিয়রা। ক্রেগ ব্রাথওয়েট ৬ ও আলজারি জোসেফ ১৪ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে ৯ উইকেটে ৪৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। ১৭৬ রান করেছিলেন বেন স্টোকস। ডম সিবলি করেছিলেন ১২০ রান। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ নিয়েছিলেন ৫ উইকেট।

সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছিল তারা। ক্যারিবিয়দের সামনে সুযোগ ৩২ বছর পর ইংলিশদের তাদের মাটিতে টেস্ট সিরিজ হারানোর। তবে বৃষ্টির কারণে চলমান টেস্টে ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজের সাথে সমতা আনতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা