ছবি-সংগৃহীত
খেলা

ঈদের ছুটিতে যাচ্ছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক : আফগান সিরিজকে সামনে রেখে অনুশীলন করেছেন টাইগাররা। তবে আগামী বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশ ব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৪ জুন) থেকে ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

আরও পড়ুন : বোলারদের ব্যাটিং শেখাবেন পোথাস

আজ শনিবারই ঈদের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে শেষ দিনের অনুশীলনে ছিলেন না বেশ কয়েকজন ক্রিকেটার। আগে থেকেই গিয়েছিলেন ছুটিতে। নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেনরা গিয়েছেন নিজ এলাকায় ঈদ পালন করতে।

তবে ঈদের ছুটিও অবশ্য খুব একটা দীর্ঘ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা দরজায় কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ।

আরও পড়ুন : বিপিএলের শুরুর সময় ঘোষণা

আগামী ১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। যে কারণে ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা সরাসরি দিবেন চট্টগ্রামে। সেখানে ওয়ারডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই। একই মাঠে পরের ম্যাচ দুটি গড়াবে ৮ ও ১১ জুলাই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা