খেলা
নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২০

টাইগ্রেসদের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক:
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২০ উপলক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা করা হয়েছে।

২৯ জানুয়ারি বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী বিশ্বকাপের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো পাঁচজনকে।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় মাঠে গড়াবে নারী ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে 'এ' গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের অন্যান্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত।

বাংলাদেশ পার্থে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ও ২৯ ফেব্রুয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ হবে সালমা খাতুনের দলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, পারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা. রিতু মনি ও সোভানা মুস্তারী।

স্ট্যান্ডবাই:

শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পুজা চক্রবর্তী ও রাবেয়া খাতুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা