সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (২০ অক্টোবর) ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের নজির গড়ে পাকিস্তান। শ্রীলংকার ছুড়ে দেওয়া ৩৪৫ রানের টার্গেট ১০ বল বাকি রেখে স্পর্শ করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিলেন পাকরা।

আরও পড়ুন : বাংলাদেশের লড়াকু পুঁজি

প্রথম দুই ম্যাচ থেকে শতভাগ সাফল্য নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। আহমেদাবাদে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান।

এদিকে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ের দেখা পান অসিরা।

আরও পড়ুন : আফগানদের উড়িয়ে শীর্ষে কিউইরা

পাকিস্তান দল :
বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও ওসমান মির।

অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা