সারাদেশ

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্) মো. কামরান হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃত খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগষ্টে ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় থেকে খাইরুদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা