সারাদেশ
দূর্গা পূজার ছুটি

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা (বাগেরহাট)

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় টানা পাঁচ দিনের ছুটিতে সুন্দরবনের কটকা এবং কচিখালী অভয়ারণ্য এলাকায় পর্যটকদের ঢল নেমেছে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত কটকা ও কচিখালী ঘুরে গেছেন প্রায় ৩ হাজার পর্যটক। সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণ কাছ থেকে দেখা, বন্যপ্রাণীর অবাধ বিচরণ পর্যবেক্ষণ করা এবং বঙ্গোপসাগর ও সুন্দরবনকে একসাথে অনুভব করতে পর্যটকদের পছন্দের অন্যতম স্থান কটকা ও কচিখালী অভয়ারণ্য। পূজোর টানা ছুটিতে উৎসবমুখর হয়ে উঠেছে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলো।

সুন্দরবন পুর্ব বন বিভাগের পর্যটন স্পট কটকা অভয়ারণ্য এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান ইমরান মুঠোফোনে জানান, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারে ৭০ টি পর্যটনবাহী জাহাজে তিন হাজারের অধিক পর্যটক কটকা অফিস পাড় এবং জামতলা সী-বিচ ঘুরে দেখেছেন। কটকায় চিত্রল হরিণ, বানর, শুকর, মদনটাক পাখিসহ বন্যপ্রাণী কাছ থেকে দেখে পর্যটকরা আনন্দিত হচ্ছেন বলে তিনি জানান।

ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম কচি বলেন, আগের যে কোন সময়ের তুলনায় অধিক সংখ্যক পর্যটক এখন সুন্দরবনে যাচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকেরা সুন্দরবন মুখী হয়েছেন। ২০ অক্টোবর থেকে তিন দিন সুন্দরবনে যাওয়ার জন্য টোয়াসের ৭০ টি জাহাজে পর্যটকরা আগাম বুকিং দিয়ে রেখেছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, টানা তিন মাস সুন্দরবনে প্রবেশাধিকার বন্ধ থাকার পরে ১ সেপ্টেম্বর সুন্দরবন খুলে দেওয়া হয়েছে। সুন্দরবন এখন নতুন করে সেজেছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ বণ্য প্রাণী বেড়েছে। পর্যটকেরা আসা যাওয়া করছেন। পর্যটকরা নৌযানে বসে মাঝে মধ্যে বাঘকে খাল সাতরে পার হতে দেখছেন। দর্গা পুজার ছুটিতে ব্যপক সংখ্যক পর্যটক সুন্দরবনে যাচ্ছেন বলে ডিএফও জানিয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা