আর্টস

২৯ জুন সোমবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্ক:

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

আজ ব্যবসায় চাপ বাড়বে। সংসারের কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। বাবার অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হতে পারে। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপদেশ দিতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশান্তির আশঙ্কা।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

অতিরিক্ত খরচ নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে বাজে ব্যবহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। যাঁরা পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে। প্রেমে অশান্তি বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়বে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

ভাল সঙ্গে থাকার জন্য আনন্দ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। ভাইয়ের সম্পত্তির ব্যাপারে বিবাদের আশঙ্কা।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

শত্রুর জন্য ক্ষতি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা বাড়বে। বুদ্ধির জোরে শত্রু জয় হবে। ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তির আশঙ্কা। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথিকে নিয়ে চিন্তা থাকবে। দুপুরের পরে আর্থিক চাপ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

আজ দামি খাবারের প্রতি ইচ্ছা বৃদ্ধি পাওয়ার জন্য খরচ বাড়তে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা। সারা দিন কোনও কাজে ব্যস্ত থাকতে হবে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে বাধা আসতে পারে। তবে সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য আনন্দ পাবেন। খেলাধূলায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। পেটের সমস্যা বাড়বে। ব্যবসা মধ্যম প্রকার যাবে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

ব্যবসায় বাড়তি যোগাযোগের সম্ভাবনা। সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। কারও উপকার করতে গিয়ে খরচ বাড়বে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। অফিসে জটিলতা বাড়তে পারে। বেশি কথা বলবার জন্য অশান্তির আশঙ্কা। বাড়তি কিছু খরচ হওয়ার সম্ভাবনা।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

আজ অযথা খরচ বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় শান্তি পেতে পারেন। বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ একটু সাবধানে থাকুন, বিপদ আসতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। আজ সকালের দিকে খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তনের সম্ভাবনা। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

যারা গান বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ পাবেন। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগাযোগ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়বে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

মেলবোর্ন রেনেগেডসের নতুন অস্ত্র কাটার মাস্টার

অস্ট্রেলিয়ার জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ল...

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা