সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ ২ মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাইমা (১৩) ও মায়মুনা (১৫) নামে ২ নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরের দিকে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

নিহত মাদরাসাছাত্রীরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার
সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে ময়মুনা। তারা ২ জন নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিখোঁজ ২ মাদরাসা শিক্ষার্থী ৪ দিন আগে নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার ভোরে তাদের ২ জনের লাশ সড়কের পাশে দেখতে পায় স্থানীয় লোকজন। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুরিশ গিয়ে লাশ গুলোকে উদ্ধার করে। কিন্তু তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। এখন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন বলা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা