সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

শনিবার (৩০ নভেম্বর) বিকালে ভালুকা পৌরশহরের জ্ঞানীর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদিক্ষণ শেষে হাইস্কুলের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান সানি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকান্ডে খুনি হাসিনাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র সমাজসহ সাধারণ মানুষ আরো কঠোর হতে বাধ‍্য হবে। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা