সারাদেশ

রাজবাড়ীতে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ীর বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১টি গোডাউনসহ মোট ১১টি দোকান। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১১টি দোকান ভষ্মীভূত হয়। এছাড়া ১টি গোডাউন ভষ্মীভূত হয়। তারা ধারণা করছেন, অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে আগুনের সূত্রপাত সেটি বলতে পারেনি ব্যবসায়ীরা।

আগুনে পুড়ে যাওয়া গোডাউন 'পদ্মা ট্রেডার্স'র মালিক মো. বসির আহম্মেদ বলেন, ভোরে বাজারে অগ্নিকাণ্ডের কথা জানতে পারি। বাসা থেকে বাজারে এসে দেখি আমার গোডাউনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে। অগ্নিকাণ্ডে আমার গোডাউনে পাট, তিল, সরিষা সব ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে আমার তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, রাজবাড়ীতে বাজারে অগ্নিকাণ্ডের পানি সরবরাহের বিষয়টি চিন্তা করে ২০০৮ সালে ২০ হাজার লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার রিজার্ভার নির্মাণ করি। আজ যখন বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন রাজবাড়ী ফায়ার সার্ভিস সেখান থেকে সম্পূর্ণ পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ যদি ওয়াটার রিজার্ভারে পানি না থাকতো তবে অন্য জায়গা থেকে পানি আনতে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সাড়ে ৫টার দিকে রাজবাড়ী বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১১টি দোকান এবং ১টি গোডাইন ভস্মীভূত হয়। বাজার এলাকায় ওয়াটার রিজার্ভার থাকার কারণে দ্রুত পানি সরবরাহের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা