কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সন্ধায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বিলবাঘাটা (হরিবিল) এলাকা থেকে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মোঃ শাহজাহানের লাশ উদ্ধার করেন। বজ্রপাতে নিহত শাহজাহান কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া পাড়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত শাহজাহান পেশায় একজন দরিদ্র জেলে ছিলেন। সোমবার সকালে তিনি বিলবাঘাটায় (হরিবিল) কুইচ্চা মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। যার ফলে তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

সন্ধ্যায় স্থানীয় কিছু লোক বাঘহাটা (হরিবিলে) গেলে সেখানে কুইচ্ছা মাছ ধরার চাইয়ের সাথে তার মরদেহ দেখতে পান। পড়ে সেখান থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে এবং রাতেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানান তারা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা