দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্ব অনেক : পুলিশ সুপার
সারাদেশ

দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্ব অনেক : পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ‘দেশের প্রতিটি উন্নয়নে সাংবাদিকদের গুরুত্ব অনেক। সাংবাদিকদের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত কাম্য। '

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২৬ আনসার ব্যাটিলিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাত্রোবায়লজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।

তিনদিনের এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ কোর্সে চুয়াডাঙ্গা জেলার জেলা, উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।

সান নিউজ/এসআর/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা