টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ
সারাদেশ

টাঙ্গাইলে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। যার ফলে বিজ্রের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। ট্রাকের ভেতরে হেলপার আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর দিয়ে পাড় হওয়ার সময় এর একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।

চালক ওই ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এ ঘটনায় হেলপার আটকা পড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে যাচ্ছে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা