সারাদেশ

রাজাপুরে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে মো. মিনু মোল্লাকে হত্যা চেষ্টা মামলার এজাহার ভূক্ত আসামি মো. হেমায়েত হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেমায়েত হাওলাদার উপজেলার বড় কৈবর্তখালী এলাকার মৃত আব্দুর রশিদ হাওলাদার এর পুত্র।

জানাগেছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিনু মোল্লার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা চালিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। বর্তমানে মিনু মোল্লা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঐ ঘটনায় মিনু মোল্লার স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে ২৩ সেপ্টেম্বর রাজাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৩)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হেমায়েত হাওলাদারকে গতকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা