সারাদেশ
নুরুল ইসলাম নয়ন, এমপি

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী দলের কেউই ছাড় পাবে না

ভোলা প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সরকারের এসব লক্ষ্য বাস্তবায়নে যুবদল সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে যুবদল।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি এমন সব নাগরিকের জন্যই বিএনপি নিরাপদ আশ্রয়স্থল। তবে যারা অপরাধ করবে, অন্যায় করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে, সে ছোট নেতা হোক কিংবা বড় নেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ২০২৪ শের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, কাউকে বহিষ্কার এবং কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এর আগে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ- সভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা