সারাদেশ
মুঘল আমলের স্থাপত্যের অনুকরণে

কমলগঞ্জের সৌন্দর্য গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. কেরামত আলী জামে মসজিদ উপজেলার কেরামত নগরে অবস্থিত একটি মসজিদ। ষাটের দশকে মুঘল আমলের স্থাপত্যের অনুকরণে নির্মিত তিন গম্ভুজবিশিষ্ট আকর্ষণীয় ‘মো. কেরামত আলী জামে মসজিদ’টির প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মো. কেরামত আলী।

১৯৬৭ সালে মো. কেরামত আলী জামে মসজিদটি নির্মাণ করেন প্রখ্যাত রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মো. কেরামত আলী। পরবর্তীতে তাঁর নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয়।

মসজিদটির মধ্যখানে একটি বড় গম্ভুজ ও দু’পাশে অপেক্ষাকৃত দুটি ছোট গম্ভুজ এবং চারপাশের চার কোণায় চারটি লম্বাকৃতির সুউচ্চ মিনার রয়েছে। মূল্যবান ইরানি পাথর দ্বারা নির্মিত মসজিদের গম্বুজের কারুকাজ কালের পরিক্রমায় হারিয়ে গেলেও অত্যাধুনিক মোজাইক ও মার্বেল পাথর দ্বারা নির্মিত মসজিদের ভেতর ও বাইরের বেশিরভাগ কারুকাজ-নকশা এখনও বর্তমান । এছাড়াও মসজিদ সংলগ্ন ইমাম-মুয়াজ্জিনদের থাকার জন্য মনোরম কোয়ার্টার, বড় পুকুর ঘাট ও অজুখানা বিদ্যমান রয়েছে।

মুঘল আমলে স্থাপত্যের অনুকরণে নির্মিত এমন আকর্ষণীয় মনোমুগ্ধকর ও ব্যয়বহুল নির্মাণশৈলী মসজিদের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি একক স্বতন্ত্র বৈশিষ্ট প্রকাশ করে। এই মসজিদে একসাথে সালাত আদায় করতে পারেন সহস্রাধিক মানুষ।

এই মসজিদে জুম’আর দিন শতশত মানুষ সালাত আদায় করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। আবার অনেকে মসজিদটির সৌন্দর্য উপভোগ করতেও মাঝেমধ্যে এখানে হাজির হন। এমন ব্যতিক্রমধর্মী দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি নিঃসন্দেহে দর্শনীয় স্থান হিসেবে উপভোগ্য।

আলহাজ্ব কেরামত আলী এম এল এ সম্বন্ধে আরো কিছু তথ্যঃ

জন্ম- কমলগঞ্জ উপজেলার ভানুগাছ পরগনার বাদেসোনাপুর গ্রামে। ১৯৩০-১৯৩৫ সালে ছিলেন পুলিশ কনস্টেবল। পরবর্তীতে পুলিশের চাকুরী ছেড়ে হয়েছেন ব্যবসায়ী। বাঁশ, কাঠ ও পাটের ব্যবসার পরে কেরামত ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, কোল্ডপ্সটোরেজ ও একাধিক চা বাগানের প্রতিষ্ঠাতা।

ভানুগাছের শফাত আলী মাদ্রাসা তাঁর বাবার নামেই প্রতিষ্ঠিত। তিঁনি ভানুগাছের এই মসজিদসহ কেরামতনগর ডাকঘর, স্থানীয় মাদ্রাসা, ঈদগাহ ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর দান রয়েছে। এমনকি মৌলভীবাজার কলেজ প্রতিষ্ঠায় তৎকালীন ৭৫ হাজার ও শ্রীমঙ্গল কলেজ প্রতিষ্টায় ২৫ হাজার টাকা দান করেছেন। সিলেটের পুরাতন মেডিকেল কলেজের দেয়ালে তাঁর টাকায়ই নির্মিত। ভানুগাছ রেল স্টেশন স্থাপনেও উনার অবদান অনস্বীকার্য।

১৯৪৬ সালের নির্বাচনে তিঁনি ও রাজনগরের এডভোকেট জসীম উদ্দিন মিলে 'কিষাণ লীগ' নামে একটা সংগঠন গড়ে তুলেন। সেই নির্বাচনে তিঁনি সেখান থেকেই নির্বাচন করেন মুসলীম লীগ প্রার্থীর বিপক্ষে। পরবর্তীতে শেরে বাংলা এ.কে ফজলুল হক'র কৃষক শ্রমিক পার্টি থেকে ১৯৫৪ এর নির্বাচনে তিঁনি জয়লাভ করে প্রাদেশিক পরিষদের (এমপিএ) সদস্য নির্বাচিত হন। ১৯৬২ সালে তাঁরই ছেলে কমলগঞ্জ-শ্রীমংগল থেকে মুহিবুর রহমান প্রাদেশিক পরিষদের (এমপিএ) সদস্য নির্বাচিত হোন। ১৯৬৫ সালের কেরামত আলী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

কেরামত আলী আমাদের তৎকালীন মহকুমা লোকাল বোর্ডেরো (বর্তমানে যেটা পৌরসভা) সদস্য ও সহ-সভাপতি হিশেবে দীর্ঘদিন কাজ করেছেন।

শেরে বাংলা এ.কে ফজলুল হক ও পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের সাথে উনার বেশ অন্তরংগতা ছিলো। তাঁর প্রাসাদোপম বাড়ির ভিত্তি প্রস্তর উনাদেরই স্থাপন করা!

তিঁনি ১৯০১ সালে জন্মগ্রহণ করে ১৯৬৯ সনে লোকান্তরিত হোন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

যাত্রীদের আতঙ্কের অপর নাম লাউয়াছড়া রেলপথ!

মৌলভীবাজারের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানে...

যুবদলের গ্যাস বেলুন ও ব্যানার উড়ে গিয়ে পড়েছে ভারতের আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

কমলগঞ্জের সৌন্দর্য গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. কেরামত আলী জামে মসজিদ উপ...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা