কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আমভদ্রপাড়া এলাকার টুপ শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে এনামুল হক (৪০), পারুলেরপাড় এলাকার আব্দুস ছাত্তারের ছেলে দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম আলী (৩৮)। এসময় তাদের কাছে থাকা জুয়ার সরঞ্জাম সহ নগদ ১৪ হাজার ৬থশ ৯৫ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) উলিপুর থানায় নিয়ে এসে তাহাদের বিরুদ্ধে ১৫ ধারায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ মামলা রুজু করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাননিউজ/বান্না