সারাদেশ

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মুন্সীগঞ্জ। এ ঘটনায় নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), তাঁর স্ত্রী রিনা বেগম (২৪) এবং ভাড়াটে দুই হত্যাকারী সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পিবিআই। গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ১৭ নভেম্বর সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদীখান থানায় ১৮ নভেম্বর হত্যা মামলা করেন। পরে ১৯ নভেম্বর পিবিআই মুন্সীগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই জুবায়ের হোসেন।

তদন্তে পিবিআই জানতে পারে, আলমগীর তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার জমা রেখেছিলেন। ওই স্বর্ণালঙ্কার থেকে ভিকটিমের অজান্তে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তাঁরা। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয় সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বর্ণ ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশায় করে সিরাজদিখানের কালিরনগর এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে মারধরের পর ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তাঁরা।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম ও শফিকুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা