সারাদেশ

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজবাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় ছিনতাইকারী বৃদ্ধাকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ছিনতাইকারীরা তার কান কেটে স্বর্ণের কানের দুল ও নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মাঝপথে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহ জেলা হাসপাতালের মর্গে এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা