সারাদেশ

কুলাউড়ায় হত্যা মামলার আসামী আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আলোচিত মেম্বার মনাফ হত্যাকান্ডের প্রধান আসামী ও আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী ফটিককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় হাজীপুর ইউনিয়নবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে। নিহত মেম্বার মনাফের পরিবারের দাবি বাকি আসামীদেরও আইনের আওতায় আনার।

স্থানীয় ও পুলিশ সুত্রের বরাতে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কাউকাপন বাজার থেকে কুলাউড়া থানা পুলিশের একটি দল মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, মাহমুদ আলী ফটিকের বিরুদ্ধে মনাফ হত্যাকান্ড ছাড়াও ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের করা রাজনৈতিক সহিংসতার মামলায় মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তার করা হয়।

২০০৯ সালের ১৯ আগস্ট রাতে হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার ও বিএনপি নেতা মনাফ মেম্বারের উপর অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনাফ মেম্বার। এঘটনায় মনাফ মেম্বারের বোন নেহার বেগম চৌধুরী বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ১৫ বছর পুলিশকে প্রভাবিত করে এবং ক্ষমতার দাপট ও অপব্যবহার করে মনাফ হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করেন আসামীরা। নিম্ন আদালত ও জজ আদালতে সাক্ষীদের হুমকি ধামকি দিয়ে সাক্ষী দিতে না দিয়ে বিচার কাজকে প্রভাবিত করেন। তারপরও বাদিপক্ষ হাল না ছেড়ে হাই কোর্টে আপিল (নং ১৩১/২০২৩) করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন আছে এবং মামলায় সুবিচার পাবেন বলে জানান মামলার বাদি নেহার বেগম চৌধুরী।

তিনি জানান, এই মামলার মাষ্টার মাইন্ড হাজীপুর ইউনিয়নের তৎকালীন ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎকালীন সভাপতি চেয়ারম্যান মবশ্বির আলীসহ বাকি আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে মাহমুদ আলী ফটিককে গ্রেপ্তারের খবরে এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত...

কুলাউড়ায় হত্যা মামলার আসামী আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আলোচ...

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল

আসন্ন মৌসুমকে সামনে রেখে কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে পাকি...

সাভারে শ্রমিক আন্দোলনে কারখানা ভাংচুর মামলায় দুই নেতা গ্রেপ্তার

শিল্পাঞ্চলে সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা