সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশী লাল পুঁইশাক (মোটা ডোগা) এর বীজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বীজের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার টাকা।

শনিবার (২১ নভেম্বর) আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার অধীন শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।

ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪নং কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা ও জেলা- পঞ্চগড়) এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ভবিষ্যতেও চোরা চালান বিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা