সারাদেশ

আশুলিয়ায় গ্রামীণ কল্যাণ অফিসে ফের আগুন, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ার বেলতলা এলাকায় অবস্থিত ড. মুহাম্মদ ইউনূসের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ কার্যালয়ে ২ দফা অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় বোতলে করে পেট্রোল ঢেলে সাইনবোর্ড ও মূল ফটকে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুশিল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সাথে সম্পৃক্তার অভিযোগে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামীণ কল্যাণের আঞ্চলিক কার্যালয়ে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সোহেল আহমেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সোহেল আহমেদ প্রায় এক বছর ধরে ওই কার্যালয়ে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার রাতে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত কার্যালয়ের সামনে এসে টিনের চালের ওপর তিনটি এবং প্রধান ফটকের সামনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় কার্যালয়ের নিরাপত্তাকর্মীর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় নিরাপত্তাকর্মী বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।

কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল আহমেদ অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর সহকর্মীদের সঙ্গে আলোচনা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে পেট্রোল বোমা নিক্ষেপের পর এবার ২য় দফায় আগুন দেয়ার ঘটনায় ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে জানমাল ও প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গতঃ গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যালয় লক্ষ্য করে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা