সারাদেশ
বিলুপ্তি রোধে আন্তর্জাতিক সভা

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

বাগেরহাট প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবন উপকূলে একসময় দেশের আকাশে ও বনাঞ্চলে পরিচিত দৃশ্য ছিল শকুনের উড়াউড়ি। মৃত প্রাণীর দেহাবশেষ পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পাখির সংখ্যা চার দশক আগেও বাংলাদেশে ছিল প্রায় অর্ধলাখ। কিন্তু আবাসস্থল সংকট, খাদ্যে বিষক্রিয়া ও নানা প্রতিকূলতায় বিপন্ন হতে হতে দেশে শকুনের সংখ্যা এখন নেমে এসেছে মাত্র ২৪৮টিতে। প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত এই পাখি এখন আগের মতো সহজে চোখেও পড়ে না।

মহাবিপন্ন এই পাখির বিলুপ্তি ঠেকানো, সংখ্যা পুনরুদ্ধার এবং সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (এসএভিই—SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সভা। কাল সোমবার থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ সভার আয়োজন করেছে বাংলাদেশ বন বিভাগ। এতে এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডার প্রতিনিধিরা অংশ নেবেন। শকুন সংরক্ষণে এশিয়ার দেশগুলোর অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতা।

এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ) জোট। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে এই উদ্যোগ। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বন বিভাগ এবারের সভার আয়োজন করছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন শকুনের বিলুপ্তি ঠেকাতে ২০১১ সাল থেকে কাজ করছে ‘সেভ’। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এ জোটের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালে শ্রীলঙ্কার কলম্বোয় সভাটি হয়। ২০২৬ সালের বার্ষিক সভা এবার সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি জানান, বাংলাদেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় শকুনের দেখা মেলে। এবারের সভায় শকুনের সংখ্যা বৃদ্ধি, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিতব্য সভার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভিং এশিয়ান ভালচার্স ফ্রম এক্সটিংশন’-এর ২০২৬ সালের বার্ষিক সভা প্রথমবারের মতো সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সভা থেকে শকুনের আবাসস্থল সুরক্ষা, বিলুপ্তি প্রতিরোধ ও বংশবৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা ও সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শকুন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত প্রাণীর দেহ দ্রুত পরিষ্কার করার মাধ্যমে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেও সহায়তা করে পাখিটি। তাই শকুনের সংখ্যা কমে যাওয়া শুধু একটি প্রজাতির অস্তিত্বের সংকট নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়। সুন্দরবনে আয়োজিত আন্তর্জাতিক এ সভা শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং কার্যকর উদ্যোগ গ্রহণে নতুন দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা