সারাদেশ

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বিরোধের জেরে ও স্বামীর প্ররোচনায় দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগমের (২৮) পরিবারের আর কেউ বেঁচে রইল না।

গত ৩ নভেম্বর বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামে পিতার বাড়িতে ৩ সন্তানের মধ্যে ২ সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আছিয়া।

বিষপানের ঘটনার দিনই মারা যায় ১৯ মাস বয়সী ছেলে জিসান। পাঁচ দিন পর ৮ নভেম্বর মারা যান আছিয়া। সর্বশেষ গত ২২ নভেম্বর ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা।

পরিবারটির বেঁচে আছে শুধু আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম (১০)। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে বেঁচে যায়। একদিকে মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন স্বজনহারা, অন্যদিকে বাবা আমিনুর শেখও পলাতক।

গত ৩ নভেম্বর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ, যৌতুকের জন্য চাপ, তালাকের হুমকি ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবর তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইতোপূর্বেই একটি মামলা হয়েছে। আছিয়াকে আসামী করে মামলাটি করে তার স্বামীর পরিবার। যেহেতু আছিয়া মারা গেছেন তাই সে মামলা থেকে নিষ্কৃতি পাবে । ওই মামলাটি স্বামীর বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হবে । এ ছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা