পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা, চা চাষিদের সম্মেলন ও মিলন মেলা যথাযোগ্য ভাবে অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চা চাষিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি বের করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ৯টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষী সম্মেলন ও মিলন মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোছা শুকরিয়া পারভীন।
এদিকে আলোচনা সভায় চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমির হোসেন, আনিসুজ্জামান প্রামানিক, মানিক উদ্দিন মানিক খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম চা চাষি, হাবিবুল ইসলাম বাবলু, তাজ উদ্দিন তাজু ও আহসান হাবিব।
এদিকে দিনব্যাপী চা চাষি সম্মেলন ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালায় পঞ্চগড়ের ৫টি উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না