সারাদেশ

ভ্যাকসিন পুশ করার জন্য প্রস্তুত বাংলাদেশ 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : আগামী জানুয়ারিতে দেশে করানোর ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী দেশে করানো ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করার জন্য নীতিমালা তৈরি করা হয়েছে। মানুষের দেহে ভ্যাকসিন পুশ করার জন্য দেশের প্রতিটি উপজেলায়ও প্রশিক্ষিত লোক প্রস্তুত রয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

দ্বিতীয় ধাপে ডাক্তার-নার্স, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমরা সবাই সচেতন আছি এবং সচেতনতা বাড়িয়ে করোনা মোকাবিলা করছি। সেই ধারাবাহিকতায় দেশে জানুয়ারিতে করানোর ভ্যাকসিন আনা হচ্ছে।

এর আগে মন্ত্রী নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা