সারাদেশ

বরগুনায় চার কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় চার কোটি টাকা মূল্যের তিনটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন পোস্টকার্ড। এ সময় মো. চুন্নু মিয়া (৫০) নামের ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দক্ষিণ জোন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বন্যপ্রাণী পাচার করছে কিছু পাচারকারীরা। পরে অভিযান চালিয়ে দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে তিনটি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করি। তক্ষকগুলোসহ চুন্নুকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষকগুলোর দাম প্রায় চার কোটি টাকা।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া উদ্ধার করা তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা