সারাদেশ

খাগড়াছড়িতে আ’লীগের গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিজয় র‌্যালি করেছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর ) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বিজয় র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামী লীগ নেতা এমএ জব্বার, যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ছাত্রলীগ,যুবলীগসহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা এতে অংশ নেয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে দেশের চলমান উন্নয়নের ধারা বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে মন্তব্য করে গণতন্ত্রের বিজয় দিবস নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।

সান নিউজ/এএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা