সারাদেশ

জামালপুরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত-৮

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের সর্দারপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু দফা সংঘর্ষ ও দোকান-বাড়িঘর,গাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।

সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন মাহমুদুর রহমান লাবু (৩৩), মামুন (৪২), সাদেক (৩৫) লিটন (৪২), খন্দকার সুমন (৪০), সুজন (৪৫),আবু সাইদ জিমি (৩২), রাসেল (৩০)। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও চেম্বার এন্ড কমার্সের পরিচালক জুলহাস উদ্দিনের লোকজনের সঙ্গে শহরের সর্দারপাড়া ও কাচারীপাড়ায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের সর্দার পাড়ায় প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও জুলহাস উদ্দিনের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর লোকজন কাচারীপাড়ায় জুলহাসের চাউলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তার ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে। একপর্যায়ে লাবুকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে জুলহাসের লোকজন বাঁধা দিয়ে তাদের উপর হামলা করে মারধর ও কাউন্সিলরের গাড়ি ভাংচুর করেছে।

এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কাউন্সিলর ইদুর কর্মী সমর্থকরা একত্রিত হয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাংচুর করেছে।

জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক জুলহাস উদ্দিন বলেন, কাউন্সিলর ইদুর নেতৃত্বে আমার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। আমার ম্যানেজার ও ছেলে জিমিসহ ৪/৫ জনকে মারধর করেছে। ইদু কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ভুমিদস্যুতা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে সন্ত্রাসী কাউন্সিলর ইদুকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া না হলে চাল ব্যবসায়ীসহ ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক দেয়ার আল্টিমেটাম দিয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু বলেন, ভুমিদস্যু জুলহাস উদ্দিনের ভুমিদস্যুতায় কাচারীপাড়া,সর্দার পাড়া ও মুসলিমাবাদের জমি মালিকরা অতিষ্ট। সরদার পাড়ায় শাজাহান ও রুপম জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ দেখা দেয়। শাহজাহান রাতের আধাঁরে প্রাচীর নির্মাণ করে।

এ ঘটনা মিমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে ভুমিদস্যু জুলহাসের লোকজন হামলা চালায়, আমার সঙ্গি সাথিদের মারধর ও গাড়ী ভাংচুর করেছে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এই জনপ্রতিনিধি।

এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা