সারাদেশ

শ্রীপুর পৌর নির্বাচনে সামাজিক দূরত্বের কোন বালাই নেই

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলছে বিকেল ৪টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যাইনি। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি অনেক। শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুবই খুশি ভোটাররা।

স্বাস্থ্য বিধি মানার জন্য আগেই প্রিজাইডিং অফিসাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি অনেকের মুখে মাস্ক নেই, ব্যাপক উপস্থিতির কারণে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে পৌর নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রতিটি কেন্দ্রে। এর মধ্যে পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের সংখ্যা বেশি। তবে কিছু ভোটাররা মাস্ক পরলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করছেন অনেকে।

সকাল থেকে পৌর এলাকার কেওয়া (মাওনা চৌরাস্তা) তমীর উদ্দিন আলীম মাদ্রাসা কেন্দ্র, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কেওয়া (কড়ইতলা) পশ্চিম খন্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রসহ আরো কয়েকটি কেন্দ্র সরেজমিন ঘুরে সামজিক দূরত্ব না মানার চিত্র দেখা গেছে।

৪নং ওয়ার্ডের বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মাসুদ ইবনে মোবারক (৪০) নামে এক ভোটার জানান, শীতে করোনা সংক্রমণ বেড়ে চলছে। ভোট কেন্দ্রে সবাই মাস্ক পরলেও লাইনগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন তিনি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আরেক ভোটার সুমি আজাদ বলেন, অনেক মানুষ ভোট দিতে এসেছেন। কিন্তু সামাজিক দূরত্ব মানার কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ বলেন, স্বাস্থ্য বিধি মানার জন্য আগেই প্রিজাইডিং অফিসাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে কিছুটা সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না।

তবে করোনায় সামাজিক দূরত্ব মানার জন্য ভোট গ্রহণে দেরি হলেও কেন্দ্রে উপস্থিত ভোটারদের নির্দিষ্ট সময়ের পরেও তাদের ভোট গ্রহণ করার জন্য প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ নির্বাচনে মোট ২১৬ জন আনসার বাহিনীর সদস্য মোতায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৮ জন নারী সদস্য। অধিক গুরুত্বপূর্ণ আটটি কেন্দ্রে ৯জন এবং অন্যান্য সাধারণ কেন্দ্রে ৮জন করে সদস্য মোতায়ের করা হয়েছে।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা