সারাদেশ

রাঙামাটিতে নানান কর্মসূচির মধ্যে জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

বুধবার (১৭ মার্চ ) সকাল ৮ টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক মিজানুর রহমান সর্বপ্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেন। পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ অন্যান্যরা বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ,(সুশীল প্রসাদ চাকমা ও নন্দন বেদ নাথ এর নেতৃত্বে) রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বন বিভাগ, এলজিইডি, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদফতর, জেলা আনসার, রাঙামাটি পৌরসভা,গণপুর্ত বিভাগ, বাংলাদেশ মহিলা সংস্থা, জেলা ফায়ার সার্ভিস, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, জেলা প্রাণী সম্পদ কার্যালয়, জেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রসহ সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/কামাল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা