সারাদেশ

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলার ৪শ কৃষক কৃষাণীদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২০২২ অর্থ মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে জন প্রতি ৩০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ব্রি-৪৮ ধানের বীজ প্রাদান করা হয়।

গুইমারা নির্বাহী অফিসার তুষার আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেপ্রু মারমা। এ সময় গুইমারা উপজেলা কৃষি অফিসার (অদা) ওংকার বিশ্বাস, গুইমারা ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুইজাইউ মারমা,উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, সুমন কর, মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্যরা এতে অংশ নেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা