সারাদেশ

কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিলো যুবলীগ  

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : মহামারি করোনায় অসহায় কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।

শনিবার (১ মে) সকালে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন এর নেতৃত্বে দীঘিনালার ছোট মেরুং এলাকায় ৩ কৃষকের জমির এই ধান কেটে দেন।

কৃষক মো. জাহেদ হোসেন, মো. হুমায়ুন কবীর ও আশ্রাফ উদ্দিন যখন অর্থের অভাবে এবং করোনায় শ্রমিক সংকটে পাকা ধান কাটতে পারছিল না। ঠিক তখনেই খবর পেয়ে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন জানতে পেরে তাদের জমির ধান কেটে দেওয়ার উদ্যোগে নেই।

পরে শনিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের প্রায় পাঁচ বিঘা জমির ধান কেটে দেওয়ার ব্যবস্থা করেন। কৃষক জাহেদ হোসেন, মো. হুমায়ুন কবীর ও আশ্রাফ উদ্দিন তাদের জমির ধান কেটে দেওয়ায় ধন্যবাদ জানান যুবলীগ নেতৃবৃন্দদের। সে সাথে এ ধারাবাহিকতা বজায় রাখলে কর্মহীন অভাবী মানুষেরা উপকৃত হবে বলে মন্তব্য করেন তারা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা