সারাদেশ

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে নিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মে) সকাল ৭টায় ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বরঙ্গাইল হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রাথমিকপর্যায়ে নিহতদের বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।

তিনি বলেন, সোমবার সকালে মোটসাইকেলে করে নিহত দুই ব্যক্তি ঢাকা থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় পৌঁছালে ঢাকা অভিমুখী বাসের চাপায় দুইজন নিহত হন। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা