সারাদেশ

বরিশালে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, ছাত্তার ঢালী (৪৫) ও সিদ্দিকুর রহমান (২৭)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মেহেন্দিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুকুমার রায় সংঘর্ষে দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/আরএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা