সারাদেশ

নোয়াখালীতে বাড়িভিত্তিক লকডাউন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ২৯ দশমিক ৩৬ ভাগ।

এদিকে জেলায় গত মাসের তুলনায় চলতি মাসে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জেলা সদরসহ প্রতিটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটির সংক্রমণ রোধে আমরা বাড়িভিত্তিক লকডাউন শুরু করেছি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় ইউনিয়নভিত্তিক কমিটি করা হয়েছে। যে বাড়িতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হবে সেই বাড়ি লকডাউন করা হবে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় তিনটি ল্যাবে ৩৪৪টি নমুনা পরীক্ষায় ১০১টি পজিটিভ ও ২৪৩টির ফলাফল নেগেটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৩৬ জন। যার মধ্যে সর্বোচ্চ নোয়াখালী সদরে ২৮৮৯ ও বেগমগঞ্জে ১৮৩০ জন। এর মধ্যে মারা গেছেন ১২১জন, আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭২ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৫ভাগ। আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩ জন এবং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন রোগী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা