সারাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের পাশে সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম মাংলুং পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে সেনাবাহিনীর জোনের এর পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (৩জুলাই) দুপুরে বান্দরবান রিজিওন কমান্ডা‌রের পক্ষ থে‌কে রুমা জোন কমান্ডার আগুনে ক্ষ‌তিগ্রস্থ ৪ পরিবারকে ১০ হাজার ক‌রে মোট ৪০হাজার টাকা প্রদান করেন।ক্ষ‌তিগ্রস্থ প‌রিবারগু‌লো হলো- মেনথং ম্রোর ছে‌লে মেনলুং ম্রো (২৮), মেনপয় ম্রোর ছে‌লে সিংরাও ম্রো (৩২),পালে ম্রোর ছে‌লে লেংলুং ম্রো (২৯) ও নাথাং ম্রোর ছে‌লে মেনসা ম্রো (৩৫)।

এসময় প্রতি‌টি পরিবারকে ২০ কে‌জি চাল, ৮‌কে‌জি আটা, ২‌লিটার তেল, ২‌কে‌জি লবন, ১‌কে‌জি ছোলা, ২‌কে‌জি মশুর ডাল, ১‌কে‌জি সু‌জি, ২‌টি সাবান, ১০প‌্যা‌কেট স‌্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র ও বিশুদ্ধ পা‌নি বিতরণ ক‌রা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর কমান্ডার লে: কর্নেল মো. জুবা‌য়ের শ‌ফিক (পিএস‌সি) ব‌লেন, সেনাবাহিনীর এ ধর‌নের সহযোগিতায় অগ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। এ ধরণের দুর্যোগ মোকা‌বেলায় সেনাবাহিনীর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রুমা জোন কমান্ডার।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা