সারাদেশ

কুষ্টিয়ায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২  

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার বাগোয়ান এলাকার মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভলের মেয়ে মেহেরনিগার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ভেড়ামারা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিলো। পথে আটমাইল এলাকায় বিপরীতমুখী কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মেহেরনিগার নামে এক গৃহবধূ মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে শিশির মারা যান।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলহাস হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিতো অটোরিকশা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা