সারাদেশ

নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ :নওগাঁয় জেলা পুলিশের শপিংমল ভবনের জাহিরুল ইসলাম জুলা (৩৫) নামের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্টে নিহত হয়েছেন। তিনি জুলা রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে শহরের বাঙাবাড়িয়া মহল্লার নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের পাশে।

স্থানীয় সূত্রে ও নির্মাণ শ্রমিক আলামিন থেকে জানা গেছে, সকাল থেকে আরসিসি পিলারের কাজ করছিলাম। কলামের নিচে জমে থাকা পানি মির্টার দিয়ে উঠানোর জন্য জুলা সেখানে মির্টার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল।

মির্টার স্থাপনের কাজ শেষ হলে জুলা পানিতে নেমে অপেক্ষা করছিলো। এসময় অপর এক শ্রমিক মির্টারের সুইচ দেয়ার সঙে সঙে জুলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে সুইচ বন্ধ করে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিরুলের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা