সারাদেশ

আরও ৮ রোহিঙ্গা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে আরও ৮ রোহিঙ্গার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বর্তমানে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।

শুক্রবার (২২ মে) বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. সামশু দৌহা এ তথ্য জানান।

তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ১৭৪টি নমুনা পরীক্ষায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। অপর ৬ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট প্রয়োজন।

এরমধ্যে ২৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে ২১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হলেন।

রোহিঙ্গাদের আক্রান্তে সংখ্যা বাড়তে থাকায় কক্সবাজারের ক্যাম্পগুলোতে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। লকডাউন করে দেয়া হয়েছে তাদের ঘর ও আশেপাশের বাড়ি। ক্যাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা