সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে  ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত (সাড়ে ৩ বছর) চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউছার(৩) একই গ্রামের সাবলুর ছেলে। উভয়ে চাচাত ভাই বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত রিফাত ও কাউছার তাদের দাদার সঙ্গে ওই পুকুরে গরু গোসল করতে নিয়ে যেত। সে সময় দুই নাতিকেও গোসল করিয়ে দিতেন। তবে মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে বাসা থেকে ওই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচতো দাদা পুকুরে গরু গোসল করাতে গেলে সেখানে একজনের মরদেহ পানিতে ভাসতে দেখে। তার চিৎকারে লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা