ছবি: সংগৃহীত
সারাদেশ

বেগমগঞ্জ থানার ওসি বদলি

নোয়াখালী প্রতিনিধি: জেলার বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো এক চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়।

উপজেলার চৌমুহনী বাজারে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও দুজন নিহতের ঘটনায় ওসির প্রত্যাহারের দাবি উঠেছিল।

এর আগে, কামরুজ্জামান শিকদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠানো হয়। বেগমগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বেগমগঞ্জ মডেল থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।

ওসি কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা