ছবি সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী ইউনিয়নের মহজুমপুর গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে ত্বোহা আক্তার (৮) ও খাদিজা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী এলাকার তোফায়েল ঢালীর (৩৫) মেয়ে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান তোফায়েল। শনিবার দুপুরে ত্বোহা, খাদিজা অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিলো। কোনো এক সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা