ছবি সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামের নিজ বাসা থেকে জবা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জবা খাতুন ওই গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন জবা খাতুন। সকালে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পুত্রবধূ। পরে পুলিশে খবর দেয়া হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন সুমন জানান, নিহতের গলায় ও মুখে কাটা দাগ রয়েছে। সিআইডি ও পিবিআইকে খবর পাঠানো হয়েছে। তারা এলে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা