আটক
সারাদেশ

হেরোইনসহ পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হাকিমপুরে হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড় খট্টামারি গ্রামের আবু হানিফের ছেলে।

সোমবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চন্ডিপুর গ্রামে একটি বাড়িতে মাদক আছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়। আটক পুলিশ সদস্য জেলার মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত। এর আগে তিনি হাকিমপুর থানাতে ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা