ছবি সংগৃহীত
সারাদেশ

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈগাও এলাকার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলাবো উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে সানি (২০) এবং একই এলাকার নজরুলের ছেলে শাহ আলম।

জানা গেছে, বিকেলে মনোহরদীর দিক থেকে মোটরসাইকেলে করে সানি এবং শাহ আলম ইটাখোলার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি শিবপুরের সিঅ্যান্ডবি বাড়ৈগাও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরিকে সাইড দিতে গিয়ে পাশে থাকা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুজন রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা