সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় একদিনে ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। ওই দুই নারীসহ মোট ছয় জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

রোববার (২৮ জুন) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গে হাসপাতালের আইসোলেশনে ৩ জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই জন এবং করোনা ওয়ার্ডে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রাহেলা বেগম (৭০), লালমাই উপজেলার বাগমারা গ্রামের মোস্তফা (৬০), চৌদ্দগ্রাম উপজেলার নাসিমা (৫৬) ও ফরিদ উদ্দিন (৭০), দেবিদ্বার উপজেলার মোসলেম (৭২) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোতাহার হোসেন (৪৮)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা