সারাদেশ

সিরাজগঞ্জ মহাসড়কে ১৫ কিমি যানজট

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: মায়ের চরিত্রে মেহজাবীন

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে কড্ডার মোড় ও ঝাঐল ওভার ব্রিজ হয়ে প্রায় নলকা মোড় পর্যন্ত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে এ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্ট (সম্প্রসারণ সড়ক সংযোগ) সরে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা অবধি ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। অতিদ্রুত যানজট কেটে যাবে। এদিকে তীব্র যানজটে ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে শনাক্ত ও মৃত্যু

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, ঈদে ঘরফেরা মানুষ বহনকারী যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ায় আজ সকাল থেকেই এ মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যানজটের তীব্রতা বাড়তে থাকে।

একপর্যায়ে সেতুর গেলা চত্বর থেকে নলকা সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে কখনো যানজট সৃষ্টি হচ্ছে আবার কখনো ধীরগতি। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: শাশুড়ি আমাকে আগুনের কাছে যেতেই দেন না

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, পাচলিয়া এলাকায় একটি ছোট দুর্ঘটনার জন্য সকালে কিছুক্ষণ যান চলাচলে সমস্যা ছিল, এখন স্বাভাবিক আছে। তবে গাড়ির প্রচুর চাপ থাকায় নলকা সেতুর পূর্ব পাশে যানজট রয়েছে। তবে নলকা মোড় থেকে হাইওয়ে থানার আওতায় কোনো এলাকায় এখনও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা