রাস্তাঘাট প্লাবিত (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বাড়ছে নদ-নদীর পানি

সাননিউজ ডেস্ক: বৃষ্টি ও উজানের ঢলে সিলেট এবং সুনামগঞ্জে প্রতিদিন বাড়ছে নদ-নদীর পানি। এর ফলে সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটের নিম্নাঞ্চলের কিছু জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে।

বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে এ অঞ্চলের প্রধান নদ-নদী সুরমা, কুশিয়ারা, মনু এবং খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। উপশহর, পাঠানটুলা, মদিনা মার্কেটসহ বেশকিছু এলাকায় ঢলের পানি ঢুকেছে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে। এতে তৈরি হয় ব্যাপক ভোগান্তি।

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

অপরদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুদিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। টানা বর্ষণের ফলে উজান থেকে নামে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি ১৬ দশমিক ৭৪ মিটার বেড়েছে। যা বিপৎসীমার তিন মিটারের নিচে রয়েছে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল নেমে কেওলার হাওড়সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটেনি...

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা